M.Khairul

| Posts: 817 |   | Karma: 36
|
কি চেয়েছি, কি পেয়েছি ?
দিন আসে দিন চলে যায়, মাস আসে মাস পেরিয়ে যায়,আসে বছর সেও চলে যায় মিশে যায় অনন্তকালের মধ্যে…বিজয় দিবস ১৬ই ডিসেম্বর ঠিক এমন একটি দিন..৩৭ বছর আগে ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই দিনটির সূচনা হয়েছিল...ভাবতে অবাক লাগে এতদিন পরে এসেও আমি হিসাব কষতে বসেছি কি চেয়েছিলাম আর কি পেয়েছি? আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চেয়েছিলাম, একটি নিজস্ব পতাকা চেয়েছিলাম, বিশ্বমানচিত্রে জায়গা করে নিতে চেয়েছিলাম। সবুজের বুকে লাল পতাকা পত্পত্ করে উড়ছে কিন্তু সত্যি কি আমরা সব কিছু থেকে মুক্তি পেয়েছি? পেয়েছি কি সুগঠিত একটি দেশ?
আমরা সুনাগরিক বলে বিবেচিত সভ্যমানুষ গুলো প্রায়ই পল্টন ময়দানে, সংসদ ভবন বা গোল টেবিল বৈঠকে ক্লাস থ্রি এর একটি ছেলের কবিতা পড়ার মত একটা মুখস্থ কথা বলি “কৃষক বাঁচলে দেশ বাঁচবে” কিন্তু যখন শুনি সারের অভাবে কৃষক ফসল ফলাতে পারছে না,সারের দাবিতে থাকা কৃষকের বুক ঝাঁঝরা করে দিচ্ছে দেশের সরকারীদলের মদতে পুলিশ বাহিনীর গুলি তখন মনটা কেঁদে উঠে । যশোরের একজন প্রান্তিক কৃষক ২টাকা কেজি দরে মুলা বিক্রি করছে আর সেই মুলা ঢাকার একটি বাজার থেকে ঐ কৃষকেরই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তান কিনছে ৩০টাকা কেজি দরে। উৎপাদনকারী কৃষক আর ভোক্তার মাঝখানে ২৮টাকা ভোগ করা মধ্যসত্বভোগিদের দৌরাত্বে যখন টিকে থাকা দায় তখন মনে হয় দেখার কি কেউ নেই? কি পেয়েছি?
ঝিনাইদহ একটি ছোট্ট শহর । যখন শুনি এই শহরের একজন নির্বাচিত সংসদ সদস্য যার আগে কোন ব্যবসা বা অর্থের উৎস ছিল না তিনি ১কোটি ২ লাখ টাকা কর দিয়ে কালো টাকা সাদা করছেন। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময়ের জন্য অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা মন্ত্রী লাখ লাখ টাকা জরিমানা দিয়ে কালো টাকা সাদা করছেন এর বাইরে নেই সাবেক কোন প্রধানমন্ত্রী, তখন ভাবি হায়রে কি চেয়েছি?
পত্রিকা খুললে যখন দেখি সিরিজ বোমা হামলায় দেশ ক্ষতবিক্ষত, নাম শুনি বন খেকো ওসমান গনীর । শুধু তাই নয় কোমলমতি শিশুদের বেঁচে থাকার একমাত্র খাবার দুধে মেলামাইন মেশাবার খবর শুনে আতন্কিত হই আর অবাক হয়ে যাই যখন দেখি আমাদের সরকার এ ব্যাপারে একেবারেই উদাসিন, প্রশাসনকে বুড়ি আঙ্গুল দেখিয়ে ঠুটো জগন্নাথ বানিয়ে রাখা হয়েছে তখন ভীষন কষ্ট লাগে !
চোখের সামনে যখন দেখি একজন রাজাকার দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রীই নয় তিনি আবার স্মৃতিসৌধে গিয়ে ফুলের মালা দিচ্ছে শুধু তাতেই ক্ষান্ত নয় রাজাকার ইউপি চেয়ারম্যান সকলের সামনে একজন মুক্তিযোদ্ধার গালে থাপ্পড় মারছে তখন মনে হয় আমার এই চোঁখটি রেখে কি করব ? আমার এই আকুতি, চাওয়া- পাওয়ার ভিতরে যখন দেখি সোনার ছেলেরা বিশ্ব ক্রিকেটে খেলছে, বাংলার সোনার সন্তান নোবেল পুরস্কারে ভূষিত হচ্ছে তখন মনকে সান্তনা দেই নাহ্ কিছুটাতো পেলাম। আসুন আমরা যুব সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে, প্রবাসে যারা আছি সবাই দেশের জন্য ,বাংলা মায়ের জন্য কিছু করি। তাহলে আমার বিশ্বাস একদিন আমাদের সন্তান আমাদের মত আর আফসোস করবেনা, সে গর্ব করে মাথা উচু করে বলবে “যা চেয়েছি তাই পেয়েছি”!!
Md Khairuzzaman (Khairul) The university of Northampton, UK আল্লাহ হাফেজ


 Amar tinti Rajkonna.. Jori, Pori R Tara.. Amar Jakhon kono kisute khub kosto lage eder mukher dike takale sob kosto dur hoye jay.. Mone hoi jeno ora amar sobkostogulo akashe uriye niye jasse.. R oder mayer naam Tulonaheena.. Se dur Akashe miliye giyese..Thak se sekhaney..Ami besh bhalo achi.. |