manchumahara

| Posts: 8 |   | Karma: 0
|
সবাইকে অনেক ধন্যবাদ। চেস্টা করবো এই ফোরামেও নিয়মিত হবার জন্য। আসলে সারাদিনই নেটে থাকি মানে পিসি অন থাকে। আমাদের প্রযুক্তি ফোরামকে চালু করতে আসলেই প্রায় মাস খানিক অমানসিক পরিশ্রম করা লেগেছে। কারণ এক হলো পিএইচপিবিবি ফোরাম ইঞ্জিন পুরা বাংলায় অনুবাদ করা(অনুবাদের কাজের আমাদের প্রযুক্তি টিমের আর এক একটিভ সদস্য বিপ্র বা বিপ্রতীপ সবচেয়ে বেশি সাহয্য করেছে এবং এরপর পূর্ণাংগ বাংলা ফোরামের উপযোগী করে তুলতে ফোরামের মূল টেমপ্লেটে অনেক পরিবর্তন করতে হয়েছে, সেই সাথে নতুন অনেক ফিচার যুক্ত করা হয়েছে যা মেইন ইঞ্জিনে ছিলো না। যাই হোক আপনাদের সকলের দোয়ার আশা করি সামনে আরো কাজ করতে পারবো।
একটা প্রস্তাব,
এই সাইটেও অনেকেই বাংলায় লিখে তাই এখানে ওয়েব বেসড কিবোর্ড যুক্ত করে দেওয়া যায় না আমাদের ফোরামের মতো। ওয়েব বেসড কিবোর্ডের জন্য ফ্রি জাভা স্ক্রিপ্ট একুশে ডট অর্গে পাওয়া যাবে। আমি নিজেও একটা কিবোর্ড লেওয়াউট(প্রভাত, বেশি ব্যবহার করে লিনাক্স ব্যবহারকারীরা বানিয়ে একুশে সাইটে দিয়ে দিয়েছি।
আজকে ওয়েব বেসড পপআপ ভার্চুয়াল কিবোর্ড বানানোর কাজ করলাম। প্রায় শেষ ইন্টারনেট একপ্লোরার বাদের বাদ বাকি প্রায় সব ব্রাউজারে(ফায়ারফক্স, অপেরা, নেটস্কেপ, ফ্লক, সাফারি ইত্যাদি কাজ করে ঠিক মতো। আশা করি সমস্যা ঠিক করে ফেলতো পারবো। আর এটা প্রথমে প্রযুক্তি ফোরামে যুক্ত করে টেস্ট করে দেখবো যদি সফল ভাবে কাজ করে তাহলে সবার জন্য উন্মুক্ত করে দেবো ইনশাল্ললাহ।
অনেক কিছু বলে ফেল্লাম। এখানে সবাইতো বাঙ্গালি, সাবাই তো আপন তাই বেশি বলে ফেললেও কি আসে যায় তাই না।
================Sign
ature===============
=========== আমি আজন্ম ভবঘুরে, মৃত্যুহীন পথিক। একদিন তুইও এই পথে আসবি সেইদিন এই পথিক থাকবে না...।------------- amaderprojukti forum My personal blog My poem site |