**Shuchi**

| Posts: 310 |   | Karma: 6
|
যখন আমি নিজেকে নিয়ে ভাবছি আনমনে, ছোট্রবেলার কথা গুলো সব এসে গেল মনে। কি সুন্দর ছিল মোর সেই যে দিন গুলি, প্রজাপতির মত ছুটেছি সবকিছু ভূলি। না ছিল কোন দ্বায়ভার না ছিল কোন চিন্তা, ভাবখানা তখন ছিল আমার আমিই সবজান্তা। বন্ধবান্ধব ছিল যারা সবাই যে ছিল ভাল, জীবন যাপন সবই তখন ছিল যে এলোমেলো। রঙ্গিন চশমায় এটে চোঁখ দেখেছি সব কিছু, মন্দগুলো লেগেছে ভাল,ভালগুলি ছাড়লো না পিছু। এখন শুধু আফসোস্ করি আমার নিজ মনে, পাগল প্রায়, ছোট্র বেলার সেই দিনগুলির টানে। বন্ধু ভাগ্য তখন আমার ছিল যে খুব ভাল, ভেবেছি তখন তারাই কেবল, মোর জীবনের আলো। বড় হয়ে দেখলাম আমি তারা যেন সব কোথায়, এখন যাকেই বন্ধু ভাবি, তারাই মুখোশধারি হয়। সবার মাঝেই বিরাজ করে অবিশ্বাসের ছায়া, কারোর মনেই বন্ধুর জন্য একটুও নাই মায়া। সব কিছুতে আমরা এখন লাভের হিসাব করি, লাভের ভারে এখন সবাই যাচ্ছি যেন মরি। বোকারাই কেবল জেনো করে সম্পর্ক নষ্ট, তাইতো তারা সকল সময় হয় যে লক্ষ্য ভ্রষ্ট। এখন আমার মনের ভিতর এমনই হয়, কাউকে বন্ধু ভাবতে একশতবার চিন্তা করতে হয়। পৃথিবীতে সব কিছুরই আসল চেনা যায়, কেবল মানুষের ভিতরের মানুষটাকে চেনা বড় দ্বায়। দিন যত যায় আর বয়স বাড়ে যত, চেনা জানা মূখ গূলো দূরে যায় তত। জীবনের চলার পথে সবার বন্ধু যে প্রয়োজন, বন্ধুর মত বন্ধু বল আছে যে কজন। তবুও আমি ভাবি সেই বোদ্ধার কথা- ‘বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর’ নীজেই আমি নীজেকে বুঝাই, মিলাই তাতে সূর।

|