pathfinder

| Posts: 333 |   | Karma: 23
|
আপু আপনার পোষ্ট পড়ে আমারো ছেলেবেলার অনেক কথা মনে পড়ে গেলো। সত্যি বলতে কি তোমাকে দিয়ে হবে কথাটা অনেক শুনেছি আমিও। হয়নি শেষে কিছুই। কিন্তু যখন ভাবি, শখগুলো শুধু বড় কিছু হবার জন্য নয়, নিজের মনের খোরাক। তখন আর কোন আফসোস হয় না। আর তাইতো সুযোগ পেলে এইখানে দেখি। নাইবা ছাপলো, নাইবা করলো কেউ গুনগান। নিজের মনে লিখার এই মজাতো কেউ কেড়ে নিতে পারবে না। হু পরিবারের কেউ যকন প্রশংসা করে, তখন দারুন লাগে। আর সমালোচনা? সে তো আরো মজা। ভালো পারি আর না পারি, এই লেখা লেখি আমাকে পরিচয় করিয়েছে অনেক বন্ধু আর শুভাকাঙ্খির সাথে। এইবা কম কিসে? আপনার লেখার হাত ভালো, বিশেষ করে শব্দের মিল খুবই ভালো হয়।
আর সমালোচনাও করবো একদিন সময় পেলে। বিডি বাংলায় লিখুন বেশি করে। আশা করি কথা হবে ছন্দে ছন্দে।
Poth harabao bolei ebar pothe nemechi.... |