**Shuchi**

| Posts: 310 |   | Karma: 6
|
প্রতিক্ষার প্রহর
গত ফাঁগুনে বলেছিলে "ভালবাসি" আমায় তুমি কানে কানে, রাঙ্গিয়ে দিয়েছিলে এই মন সুমধুর গানে গানে। তোমার পরশ পেয়ে সখি ধন্য হল আমার এই জীবন, মনে আমার সুখ উদয় হল তুল্লো আলোড়ন। পরেছিলে তুমি নীল শাড়ী কপালে নীল টিপ, তোমায় দেখে আকাশ হেসেছিল যেন করে খিঁল খিঁল। বাতাসের দোলায় তোমার চুল দোদুল্যমান দুলেছিল, আমার মুগ্ধ চোখ সে দৃশ্য অবগাহন করেছিল। এক গুচ্ছ চুল এসে যখন তোমার কপোলে পড়েছিল, জানিনা কি তৃপ্ত আবেশে আমার মন দুলেছিল। আমি যখন তোমার মুখখানি আলতো করে ধরেছি দুহাতে, চক্ষু মুদেছিলে তুমি স্বলজ্জ মাখা ছিল তাতে। মন মুগ্ধকর সে দৃশ্য আমি উপভোগ করেছিলাম দুনয়ন ভরে, সোপর্দ করেছিলে নিজেকে তুমি আমার দুবাহু তরে। কেঁপেছিল তোমার ভিরু ঠোটঁ কেঁপেছিল তোমার শরীর, পালিয়ে গিয়েছিলে তুমি মোর ভেঙ্গে প্রেমের তরি। মোদের ভালবাসা দেখে সেদিন কুহুকুহু ডেকেছিল যে কোকিল, আমার ভালবাসাই ছিল না কোন খাঁদ ছিল প্রেম অনাবিল। কি দোষে তুমি সেই যে চলে গেলে আমায় অথৈ সাগরে ফেলে, বিষন্ন মন কেবলি ভাবছে কি করে তুমি আমায় ভুলে গেলে?? এই ফাগুনেও তোমার পথ চেয়ে আছি প্রিয়সি তোমার জন্য, ক্ষমা করে দিয়ে আমার হাত ধরো প্রানিশ্বরী জীবন কর ধন্য। আমার জীবন হল প্রিয়া একেবারে ছন্নছাড়া, আমি এখন বেঁচে থেকেও জেন রয়েছি মরা। কোকিলের কন্ঠ যেন অবরুদ্ধ এই ভরা ফাঁগুনে, আমি দহন হলাম প্রিয়া তোমার প্রেমের আগুনে। ভালবাসায় কেন যে এত কষ্ট বুঝিনিত হায় আগে, আর একবার তোমায়, নিলাম্বরি শাড়ীতে দেখতে মনে বড় সাধঁ জাগে। এই নৃলক মিথ্যা আমার কাছে একমাত্র তুমি ছাড়া, তোমার প্রতিক্ষায় প্রহর গুনছি আমি পাগল প্রায় হয়ে দিশাহারা।।

|