blue_rain
|
ভাবনার প্রনয় ....................
...... তোমায় লয়ে ভেবেছি সারাটা বিকাল তোমায় নিয়ে ভাবতে চাই , এভাবে চিরকাল । আঁখীর দীপ্তিতে পরে থাক গোলাপের বাহার হাওয়ায় গাঁ ভাসিয়ে উড়ে যাক দোয়েল কোয়েল মায়ের কন্ঠস্বর বোদ্ধ হয়ে যাক ডেকে ডেকে আমায় বড়ুইতলা হতে । আজ তোমার ভাবনা হতে এক বিন্ধু ও বিসর্জনের জলে বেসে যেতে দেবনা । দেবনা অজুহাত কাউকে , কেন বেলা গড়িয়ে হলো অবেলা । আজ তোমাকে লয়ে ভাবতে চাই তোমার রঙ্গে রাঙাতে চাই অনুরাগে একশ একটা নীলপদ্ন । তোমাকে ভালবেসে হতে চাই দুর্বার , নাস্তিক প্রেমিক ।
ভাবতে ভাবতে হব আজ লোকারন্য হারা প্রজাপতির ডানায় ভর করে উড়ে যাব দুরে বহুদুরে প্রনয়ী দ্বীপ মিলন পারে । অস্তিতের পুস্প অন্জলীর আকুলতায় , নির্ঝরিনী তোমায় করিব অর্পন এই শ্যামল কে । অবুঝ শিশুর মতন তোমার বুকে খোজে বেড়াবো প্রতিক্ষার অন্তর্নিহিত বিদিশার জালা । ঈশ্বর বড় বেশি অনিবার্য করে গড়েছে আমার হতে এই নিখীলে তোমায় ।
আজ আমায় কোন সুখ নিশি ক্রন্দনের জালা ধরাতে পারবে না একসিন্ধু । চির পিয়াসি ওগো আজ তোমায় পেয়েছি বাধবাঙ্গা প্রশান্ত বুকের তরঙ্গতায় , এতদিন যাকে কাছে পেতে কেটে গেছে বসন্তের অগুনিত কাল , তাকে আজি পেয়েছি চিরন্তন অন্তরে । অভিমানী হারাবে বল কিসের ছলে ।
আকুল উৎকন্ঠায় যতবার সুর তোলি তোমার বিহনে মনে হয় মনে হয় .................. সৃষ্টির অভিকল তুমি শ্বাশত দেবী হাটুগেরে বসে তোমায় পুজা করি । চিরকালের প্রেমপুজারী যান্তিক মানব হয়ে কোন বা চাইবো বল হে শোধায়ে । যতটুকু পেয়েছি তাই বা বল কম কিসে ? অন্তরের মাঝে রয়েছ অন্তর্যামি নিঃশ্বাসে ।
শুধু নিরিবিলি এই কয়েকটা প্রহর তোমার ভাবনায় ব্যাকুল থাকতে চাই । তোমায় নিয়ে ভাবনার বাসায় ভালবাসা সাজাতে চাই সকল শাখা পশাখায় ।[/size]
|