**Shuchi**

| Posts: 310 |   | Karma: 6
|
একছিল বোকা জামাই। শ্বশুরবাড়িতে বোকা বলে তাকে সবাই ঠাট্রা করত। একবার তার শ্বশুরের অসুখ করল। তাই জামাইকে দেখতে যেতে হয়। তার মা তাকে ভাল করে শিখিয়ে পড়িয়ে দিল, বলল- তুই গিয়ে আগে শ্বশুরকে বলবি-কেমন আছেন বাবা? উনি নিশ্চয় বলবেন,এখন একটু ভাল। তখন তুই বলবি হ্যাঁ, সেটাই তো আমাদের কাম্য। তারপর তিনি কোন ডাক্তারের চিকিত্সায় আছেন জানতে চাইবি। তিনি বললে বলবি, হ্যাঁ ,ওর খুব নামযশ আছে। বোকা জামাই ভাবলো এ আর এমন কি শক্ত কাজ। ও ঠিকই পারবে। পরদিন সে শ্বশুর বাড়ি গেল। শ্বশুরকে দেখেই বলল-কেমন আছেন বাবা? শ্বশুর- আর বাবা থাকা, এবার তো গেলেই হয়। জামাই- হ্যাঁ বাবা, সেটাই তো আমাদের কাম্য।তা বাবা আপনি কোন ডাক্তারের চিকিত্সায় আছেন? শ্বশুর-(একটু বিরক্ত হয়ে ) -যম্। জামাই- হ্যাঁ, তার বেশ নামযশ আছে!  কি হাদি ভাইয়া, এবার কি বলবা? আমি বোকা জামাই?

|