Flash news!
Latest Videos arrow BD-Forum
Donate For Bangladesh

Enter Amount:

CB Login
Main Menu
Latest Videos
BD-Forum
Bdbangla
Songs
Bangla Chat
Contact Us
Live Channels
.
Blogs
Privacy Policy
Bd-Natok.Com
BD-Natok-Home
Natoks
Telefilms
Bd-dramaserials.com
Bd-Dramaserials-Home
Drama Serials
AmaderBangladesh.com
Magazine-Home
Magazine Program
Close Up 1 2006
Musical Program
Religious
Ranna Banna
BDForum User Stat
25042 registered
0 today
24 this week
3561 this month
Last: alavi
Syndicate

Bd-forum  


<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>
Re:"CHOTPOTI O FUCHKA BILAS" !!!! - 2008/08/13 19:42
**Shuchi**

Posts: 297
graphgraph
Karma: 6

Click here to see the profile of this user 
miya bhai apner comments poira se voyte polan diche....thauk kichu koyon lagbo na....emnete tar tyeng bhanga.....
thunku bhaia..anek bhalo laglo tumar mulloban montobbo.bhalo theko bye


The administrator has disabled public write access.

Re:"CHOTPOTI O FUCHKA BILAS" !!!! - 2008/08/13 19:44
**Shuchi**

Posts: 297
graphgraph
Karma: 6

Click here to see the profile of this user 
অযাচিত ভুল !

তোমায় আমি ভেবেছিলাম,
সদ্য ফোঁটা গোলাপ,
স্বযতনে রেখেছিলাম বুকের মাঝে ।
হদয়ের ফোঁটা ফোঁটা রক্ত কনায়,
সিক্ত করেছিলাম তাঁকে,
তাইতো হওনি নিস্তেজ এখনো,
রয়েছো তাঁজা টকটকে লাল ।
শত কাটার আঘাতে-
ক্ষত চিহৃ, রেখেছো অন্তরে ।
অস্ফুট স্বরে বেদনা লুকিয়ে
ঝরিয়েছি সব রুধিরটুকু ।
তুমি কষ্ট পাবে ভেবে,যাতনা সয়েছি,
তোমার অভিনয়, ভালবাসাই বুঝেছি।
অধির আকুলতায় তোমাকে চেয়েছি,
অস্তিত্ব ভুলিনি বলে,
এখনও ঠায় দাঁড়িয়ে আছি,
তোমারই প্রতিক্ষায় !!!


The administrator has disabled public write access.

Re:"CHOTPOTI O FUCHKA BILAS" !!!! - 2008/08/17 19:42
**Shuchi**

Posts: 297
graphgraph
Karma: 6

Click here to see the profile of this user 
বৈরভাব!!

হৃদয়ের মেঘ থেকে অঝরে,
ঝরে যাচ্ছে নিরব কষ্টো গুলো,
বৃষ্টির ফোঁটা ফোঁটা স্পন্দন,
দগ্ধ করে যেন এসিডের মতন।
অসাড় মন,
ভাষাহীন শরীর।
রক্ত নিঃশ্বেষ হয়ে,
প্রবাহিত হয়, আখি স্রোতে ।
বুঝিবা কিছুটা, হাল্কা হবার,
শেষ প্রয়াসে ।
স্বপ্নরা নিস্বঃ, মিথ্যে ছলনায় ।
ঠুনকো,কাঁচের মতন
ভেঙ্গে গেল অনাবিল প্রেম,
অবসান হলো,
বৈরী ভালবাসার ।।


The administrator has disabled public write access.

Re:"CHOTPOTI O FUCHKA BILAS" !!!! - 2008/08/24 21:39
**Shuchi**

Posts: 297
graphgraph
Karma: 6

Click here to see the profile of this user 
আকাশ ছোয়া কষ্ট

নিশি ভালবেশে বিয়ে করেছে মঞ্জুকে,কিন্তু কেউ জানে না তা কারন মঞ্জুর কোন চাকুরী নেই তার উপর মঞ্জুর বাবা মা চান্ না নিশি এই বাড়ীর বউ হয়ে আসুক। ওরা দুজন প্রায় নিশিদের ছাদে অনেক রাত অবধি গল্প করত। তারপর ঘটে যায় কিছু অজানা ঘটনা যা ওরা কেউ কখনও কল্পনাতেও দেখেনি...।নিশিকে কোন এক মুহুর্তে মঞ্জু একটা চড় মেরে বসে তারপর নিশি চলে যাই অনেক দূরে.কাউকে কিছু না বলে... এই লজ্জার কথা কি করে বলবে ওর মা বোনকে....নিশির ছেলেটাকে ওরা রেখে দেয়...।নিশিকে ঐ বাড়ি থেকে বের করে দেয়......নিশি পাগলের মত সেই মঞ্জুর কাছেই ছুটে আসে শুধু ওর নাড়ী ছেড়া ধনকে বা্চানোর জন্য.....।পারবে কি নিশি ওর সন্তান কে কোলে নিতে।ওদিকে মঞ্জু রিতাকে বিয়ে করেছে......কি হবে নিশির তাই জানতে আমার ছোট গল্প "আকাশ ছোয়া কষ্ট" পড়তে হবে। খুব শীঘ্র আমার প্রথম লেখা এই ছোট গল্পটি নিয়ে আপনাদের মাঝে হাজির হবার প্রত্যাশা রইলো ।


The administrator has disabled public write access.

Re:"CHOTPOTI O FUCHKA BILAS" !!!! - 2008/08/26 20:48
**Shuchi**

Posts: 297
graphgraph
Karma: 6

Click here to see the profile of this user 
এই ছোট গল্পটি আমার লেখা প্রথম গল্প…।।গল্পটির সাথে কারো জ়ীবনের কোন ঘটনার সাথে মিল নেই…।।এটা সম্পুর্ন কল্পনাতে আঁকা…।গল্পটি আমি ধারাবাহিকভাবে আপনাদের মাঝে দেবার আপ্রান চেষ্টা করবো ।প্রিয় পাঠক বানান ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দয়া করে। গল্পটি সম্পর্কে যেকোন মন্তব্য করলে আমি কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ।

আকাশ ছোয়া কষ্ট
(১ )
নিশি প্রায় উম্মাদ হয়ে গেছে।ওর নাওয়া খাওয়া কোনটাই হচ্ছে না। ও বুঝতে পারছে না এখন ওর কি করা উচিৎ বা ওর কথাগুলো সবাই কিভাবে নিবে । তবে এটা বুঝতে পারছে ও একটা বিরাট ভুল করে ফেলেছে । নিশি কাউকে কিছু বলছে না শুধু মন্জুর সাথে দেখা করার জন্য অস্হির হয়ে আছে ।
মন্জু, নিশিদের পাশের বাসার ছেলে। নিশির বড়বোন মিলি। ওর বিয়ে হয়ে গেছে স্বামি প্রবাসে । মিলি আর মন্জু একই কলেজে একই ইয়ারে পড়ে । সেই সুবাদে মন্জুর ওদের বাসায় যাতায়াত । একসময় এই মন্জুই ছিল নিশির সবচেয়ে কাছের মানুষ । ভালবাসার মানুষ । মিলি ও ওর মা চায়না নিশি মন্জুর সাথে দেখা করুক । ওর পাগলামি দেখে মিলি ও ওর মার ভিষন কষ্ট হয় । আজ আটমাস নিখোঁজ থাকার পর নিশি বাসাতে ফিরেছে। কোথায় ছিল?কেন পালিয়ে গিয়েছিল? কেউ কিছুই জানে না। নিশি কিছু বলছেও না । মিলি অনেক আদর করে নিশিকে কাছে নিয়ে বললোঃ-
মিলি- নিশি, আপু কি হয়েছে তোর আমাকে বল ?
নিশি(কান্না জড়িত কন্ঠে )- আপু রে !দয়া করে মঞ্জুর সাথে আমাকে একবার দেখা করতে দে। আমি ওর সাথে কথা বলতে চাই।
মিলি-কিন্তু ওর সাথে…মিলি কথা শেষ করতে পারল না ভাবল যদি সত্য শুনার পরে ও আবার পালিয়ে যাই । তাই চুপ করে কিছুক্ষন ভাবলো তারপর বললো- ঠিক আছে আমি মঞ্জুকে তোর কাছে নিয়ে আসব। তুই পাগলামি করিস না, ঠিক মত খাওয়া দাওয়া কর । নিশির শুধু একটাই কথা “আপুরে আমি কিছু চাইনা , শুধু একবার আমাকে মঞ্জুর কাছে নিয়ে চল ।আমি তোদের সব বলব”নিশি যখন কথা বলছিল ভিশন কাঁপছিল। ও যেন সত্যি মিলির কথা বিশ্বাস করল । মাথা নেড়ে সায় দিল যে সে ঠিক মত খাওয়া দাওয়া করবে ।
কিন্তু খাবার নিশি মুখেও দিতে পারল না । আবার সেই পাগলামি আর জেদ, মঞ্জুর সাথে দেখা করার জন্য। মিলির খুব খারাপ লাগলো । সে জানে নিশির সাথে মন্জুর একটা প্রেমের সম্পর্ক ছিল । ওদের প্রেমের কথা সবাই জানে । মিলি ওর মাকে সব খুলে বলল যে নিশি মন্জুর সাথে দেখা করতে চায়।
মা-(রেগে গিয়ে ) তুই ওকি ওর মত পাগল হয়ে গেলি ?মনে নেই সেদিনের কথা !যেদিন আমরা নিশিকে খুজে পাচ্ছি না, আমি পাগলের মত ছুটে গেলাম মন্জুদের বাসায় । আমার ধারনা ছিল নিশি ওর সাথে , কিন্তু যখন ওকে ওদের ওখানে পেলাম না তখন মঞ্জুকে বললাম “বাবা মঞ্জু তুমি একটু নিশিকে খুজে দেখ, ওদের বাবা নেই, বড় কোন ভাই নেই, তুমি একটু খুজে দেখ। কিন্তু ওর ভাবির জন্য ও ওর বাসা থেকে বের হতে পারল না বরং আমাকে অপমান করে ওর ভাবি বের করেদিল, ওর ভাবি বলেছিল নিশি কোন ছেলের হাত ধরে চলে গেছে আর মন্জু একবারও ঐ কথার প্রতিবাদ করল না । আমরা মানসম্মানের ভয়ে পুলিশে পর্যন্ত খবর করি নি । এই আটটা মাস নিশি কোথাই ছিল? কেন সে পালিয়েছিল ? এখনও আমরা জানি না। হায় খোদা !!এইদিন ও আমাকে দেখতে হলো ।(কথা বলতে বলতে মা কেঁদে দিলেন )। (একটু আশ্বস্হ হয়ে ) প্রথমে ভেবেছিলাম ঘরে ঢুকতে দিব না , কিন্তু মা হয়ে তাও করতে পারলাম না। (দির্ঘশ্বাস ফেলে )
মিলি- কিন্তু মা নিশিতো আমাদেরই পরিবারের মেয়ে । ওর ভালো মন্দ তো আমাদেরই দেখতে হবে । ওচাইছে মঞ্জুর সাথে দেখা করতে , দেখি মঞ্জুকে তাইই বলি। ও কি বলে, যদি দেখা না করতে চায় ঠিক আছে তখন দেখা যাবে । কিন্তু নিশির কষ্ট আমি সহ্য করতে পারছি না।(মিলি কেঁদে দিল )
মা আবারও দির্ঘশ্বাস ফেলে বললেন- দেখ যা ভালো বুঝিস কর । আজ তোদের বাবা বেঁচে থাকলে কি আমাদের এতো কিছু ভাবতে হতো?
মিলি মায়ের কষ্টটা বুঝতে পারলো। বাবা মরে গেলে এই মাই আমাদের সব। আমাদের দুইবোনকে কখনো বাবার জন্য মন খারাপ করতে দেয়নি । অথচ মা নিজে অনেক কষ্টকরে আমাদের মানুষ করেছেন। বাবা মারা যাবার পরে সব আত্বীয়স্বজন, সবাই পাল্টে গেছে। এইমায়ের জন্য ওরা বেঁচে আছে । ওদেখেছে ওর মাকে কত কষ্ট, আর আত্বীয় স্বজনদের অপমান সহ্য করতে হয়েছে । মিলির চোখে পানি এসে গেল।
মঞ্জু একসময় নিশিকে ভিষন ভালবাসতো । এক সময় কেন , এখনও ওকে অনেক ভালোবাসে। ওর সমস্ত সত্তা জুড়ে শুধু নিশি। ওদের ভালবাসার কথা মহল্লার সবাই জানে । তারপরও ওর বাবা মা বড় ভাই এর কারনে বিয়ে করতে হয়েছে। একবার ভেবেছিল দূরে কোথাও চলে যাবে কিন্তু মা স্ট্রোক করলো তাই বাধ্য হয়ে বিয়ে করলো ঠিকই কিন্তু ও একদিনের জন্যও নিশিকে ভুলতে পারেনি। নিশিকে মন থেকে মুছতে পারেনি। মানুষের জীবনে কিছু কিছু সময় আসে যখন অনেক কাজ অনিচ্ছাকৃতভাবে করতে বাধ্য হয় । মন্জুর বাসার সবাই ভেবেছিল বিয়ে হলে মন্জু নিশিকে ভুলে যাবে , সবকিছু ঠিক হয়ে যাবে ।কিন্তু সত্যি সত্যি কি তা হয়? এক মাত্র ও জানে নিশি কেন পালিয়ে গেছে। নিশি যে ওকে না বলে এতবড় একটা কাজ করবে মঞ্জু ভাবেনি। রিতাকে ও বিয়ে করেছে ঠিকই কিন্তু একদিনের জন্যও তাকে বউ হিসাবে মেনে নেয়নি । রিতা নিশির কথা সব জানে। রিতা চায়নি এই বিয়ে করতে কিন্তু ওর আপুর(মঞ্জুর বড় ভাবি )জেদের জন্য রিতাকে সব জেনে শুনে মেনে নিতে হয়েছে। ওভেবেছিল বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে কিন্তু কোনকিছুই ঠিক হয়নি। ওদের দুজনের সম্পর্ক একদম ভাল না। বাসার সবাই জানে তা । আজ তিন তিনটা জীবন নষ্ট হয়ে গেল । রিতা মনের দিক থেকে একটা ভাল মেয়ে কিন্তু ওর জীবনটা অলট পালট হওয়াতে মেজাজটা সব সময় খারাপ থাকে। বিষাদে ভরা ওর জীবন । এইসব নিয়েই ভাবছিল। হঠাৎ কলিংবেলের শব্দ হতে উঠে দরজা খুললো। চোখে ভুল দেখছে নাতো? সামনে দাড়ানো মিলি। মিলি রিতাকে চেনে। বিয়ের আগে দুই একবার দেখেছে এই বাসাতে।
মিলি-রিতা কেমন আছো?(খুবই নরম সুরে )
রিতা- (বেশ রুক্ষভাবে )জ্বী ভাল। কি চাই?
মিলি ভীষন অবাক হল । ওকে ভিতরে পর্যন্ত ঢুকতে বলল না । মিলি একটু ইতস্তিত ভাবে বলল.. না মানে…মঞ্জু আছে বাসায়…?
রিতা –(একই স্বরে )না ও বাসাতে নেই ।
মিলি-ঠিক আছে। মিলি ভীষন লজ্জা পেল রিতার ব্যবহারে। মানুষ কেমন করে একজন আরেকজনের সাথে এই রকম ব্যবহার করে তা মিলির জানা নেই। ও কখনো অমন আচরন করা শিখেনি। ও শিখেছে নিজের কষ্ট নিজের মনের মাঝে চেপে রেখে মানুষকে হাসি মুখ দেখাতে । ও বাসা থেকে বের হতেই মঞ্জুর বড় ভাইয়ের সাথে দেখা।
মিলি –সালাম ভাইয়া। কেমন আছেন?(বিনয়ের সাথে )
ভাই-অলাইকুম আসসালাম। মিলি যে, আমি ভালো, তুমি কেমন ?
মিলি-জ্বী ভাইয়া ভালো। কি যেন একটু ভেবে মিলি বললো- ভাইয়া, মঞ্জুর সাথে একটু দরকার ছিল । কিভাবে পাব ওকে?
ভাই- ওর মোবাইল নাম্বার টা লিখে নাও।
মিলি তাড়াতাড়ি ব্যাগ থেকে কাগজ কলম বের করে নাম্বারটা লিখে নিলো। এতক্ষন রিতার অপমান মনে করে ভিষন খারাপ লাগছিল এখন সব ভুলে গেল। খুশি মনে বাসায় গেল। দেখে নিশি একা একা কি যেন নিজের সাথে বলছে আর কাদঁছে। মা সামাল দিতে পারছে না ।নিশি মিলিকে দেখে একরকম দৌড়ে এলো ।
নিশি- আপুরে আমাকে মঞ্জুর কাছে নিয়ে চল! আমার বাচ্চাটা…..। কথা শেষ করলো না। কান্না থামিয়ে কি যেন বিড়বিড় করতে লাগলো আপন মনে ।
মিলি-নিশি আমাকে বলনা আপু কি হয়েছে তোর ?তুই কেন এমন করছিস্?
নিশি- আমাকে মঞ্জুর কাছে নিয়ে চল তখন সব বলবো…(নিশি কেন যেন সত্য বলতে ভয় পাচ্ছে )…ও..ও ভীষন কষ্টে আছে…।ওকে ওরা মেরে ফেলবে…। (নিশি বিড়বিড় করে বলতে লাগলো )।
মিলি- কাকে কারা মেরে ফেলবে ?কে খুব কষ্টে আছে? মিলি কিছুই বুঝতে পারছে না। মিলিকে বেশ অস্হির দেখালো ।
নিশি কোন কথার জবাব দিল না। মেঝেতে বসে পড়লো । ওর অবস্হা দেখে মিলির খুব খারাপ লাগলো ।
তবে এটা বুঝলো বড় ধরনের কোন কিছু ঘটেছে ।
মিলি-আমি মন্জুর মোবাইল নাম্বার এনেছি…… । মিলি কথা শেষও করতে পারেনি নিশি হাত পেতে চাইলো ।
নিশি-আপু দে ! তাড়াতাড়ি দে !!(ভীষন ব্যাকুল সে )
মিলি- না আমি রিং করি…তারপর তুই কথা বলিস…।
নিশি-আচ্ছা ঠিক আছে…নিশি খুব খুশি হলো ।
মিলি রিং করল……ওপাশে মঞ্জুর গলা…
মঞ্জু-হ্যালো…!
মিলি নিশিকে ফোন দিলো। নিশি ফোন ধরলো ঠিকই কিন্তু কথা বলতে পারল না। এতদিন পর মঞ্জুর গলাটা ওর কাছে ভিষন অপরিচিত মনে হলো। মঞ্জু কিছুক্ষন হ্যালো হ্যালো করে রেখে দিল ।


চলবে


The administrator has disabled public write access.

<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>
 
Watch Live Tv





Top 5 SB Posters
The Guide (1151 posts)
nishi (1142 posts)
Md_ShArkEr (1013 posts)
tweety (916 posts)
bashpik (911 posts)
Bdbangla Forum Laset Post