**Shuchi**

| Posts: 297 |   | Karma: 6
|

কেউ কি আমায় নিয়ে ভাবে??
সারা বছর অক্লান্ত পরিশ্রম করে, দেখেছিলাম খানিকটা সোনা । হাসিমুখে সারাক্ষন দেখতাম চেয়ে, শুনতাম মৃদু বাতাসে শীষের গান । মেয়েটা কে দেব বিয়ে,ঘরে নিয়ে নতুন ধান, স্বপ্ন দেখেছিলাম অনেক,হল না বাস্তবায়ন । সব শেষ হল আমার, সব কেড়ে নিল আমার, ঐ সর্বনাশী, সর্বগ্রাসী বান ! চারিদিকে থৈ থৈ অথৈ পানি, মাঝে আমি হতবাক ! বয়ষের শেষ প্রান্তে এসে্, ভাবতে হয় কয়েক হাজার । জীবনের শেষ সম্বল যা কিছু ছিল, সব গ্রাস করেছে জলচ্ছাস ! প্রিয়জন গেছে নদীর গোদরে্ , খেয়েছে নিষ্ঠুর গোগ্রাসে ! ক্ষুদার জ্বালা তাড়া করে বারেবার , কিছুটা চিড়ামুড়ি পেয়েছি দয়ায়, মুখ আছে দশজন,এতে হবে ছজনার , এটুকু পেতেই হাপিত্তেস হলো আমার !! হায়রে পানি, যখন তোরে চাই, তখন মাটি ফেটে চৌচির, আর এখন এসে নিলি সব ভাষিয়ে, কাঙ্গাল করে আমারে !! আমি বাঁচলে নাকি দেশ বাঁচবে, আমায় বাঁচাবে কে ?? কেন এমন নিঠুর খেলা, খেলো তুমি মওলা, আমি যে শেষ প্রান্তে, তবু কাটে না মোর বেলা !!
দেশের সকল কৃষকদেরকে স্মরন করে আমার এই লেখা ।

|