**Shuchi**

| Posts: 297 |   | Karma: 6
|
একটি মনের দুটি রুপ (১ ) কষ্টো গুলোর রঙ বড় দেখতে ইচ্ছা হয় , কখনো কখনো খুব কষ্টে ভিষন কাদঁতে মন চায়, এই কান্নার রঙ কি? যখন বেদনা গুলো ডানা মেলে উড়ে যায়, পালকের ছোয়া মনটাকে ঝাঝরা করে দেয় । পালকের রঙ কি? অনেক দূরে থেকেও কেউ, মনের আয়নায় আচড় কাটে, অস্থিরতা বাড়ায়, স্বপ্ন দেখায়্, এই স্বপ্নের রং কি? অন্তরের অন্তস্হল থেকে, যার মুখটাকে দেখতে মনটা অস্হীরতায় অপেক্ষমান, সে এখন অনেক দূরের । এই অস্হীরতার রঙ জানা নেই। সুখগুলো কষ্টের কাছে হেরে যায়, দুজনের কোন মিলন হয় না, কেন বলতে পারো ? (২ ) তোমায় দেখে নয়ন আমার কয়যে করুন সুরে, দশ চোখেতে দেখে আমার তৃষ্ণা না ভরে । যতই আমি ভালবাসি মন যে কেঁদে কয়, শান্তি পেতাম ভালবেসে যদি হত দুই হৃদয় ! তোমায় কত ভালবাসি এই পৃথিবী জানে, শত দুনিয়া জানলে পরে সুখ পেতাম মনে । তুমিই আমার জীবন মরন তুমিই আমার ধ্যান, খুশি হতাম দিনগুলি যদি হত বছর সমান । তোমায় নিয়ে বন্ধু আমার স্বপ্নের নেই শেষ, সাত জনমেও কাটবে না মোর তোমায় চাওয়ার রেশ ! প্রিয় তুমি থেকো শুধু আমার মনের কোনে, যেমন আছো এমন তর জনম ও জনমে!!! কবিতা দুটি ভাবুক মনের ভাবনা,অন্য কিছুই নয়।

|