**Shuchi**

| Posts: 311 |   | Karma: 6
|
আমরা শুধু দেশে নয় বিদেশেও পারি, দেখলো এবার কুয়েত সরকার ভাংলো গাড়ি,বাড়ি। স্বদেশেতে কিছু হলেই করি আন্দোলন, বিদেশ এসেও স্বভাব মোদের হয়নি পরিবর্তন । বেতন, ভাতা বৃদ্ধির জন্য কর্ম বিরতী করি, স্বভাব সুলভ রাস্তার পাশে গাড়ি ভাংচুর করি।
এইনা দেখে আমির সাহেব আর্মি তলব করে, ঘুরে ঘুরে যেখানে পায় বাঙ্গালিদের ধরে। ধরার পরে ক্যাম্পে নিয়ে করে নির্যাতন , এক কাপড়ে দেশে পাঠিয়েও শান্ত হয়না মন। কি করা যায় বাঙ্গালিদের আলোচনা চলে, সিদ্ধান্ত হয় লাগবে না আর আকামা,(ভিসা )মেয়াদ শেষ হলে !
বাহঃ বাহঃ মিঃ এস এম রুবেল ।কবি নন তাই এতো শুন্দর লিখেছেন ।আর কবি হলে কি হত আল্লাহ জানেন…কবিতার মাঝে বাস্তবতা লুকিয়ে আছে। ভাল লাগলো আপনার কবিতা।।কতটা ভাল লেগেছে তা নিশ্চয় বুঝতে পেরেছেন।…কি বুঝেননিতো…? ভাল লেগেছে বলেই আপনার লিখাটা বাংলাতে লিখার আপ্রান চেষ্টা করলাম।আরও লিখুন এবং আমাদের এই পরিবারের সাথে শেয়ার করুন । ভাল থাকুন…। শুভ কামনা রইল…আল্লাহ হাফেয।

|