tweety

| Posts: 940 |   | Karma: 19
|
বানানের ভুল নিয়ে নির্ভুল ব্যঙ্গ করে নিজেই যে ধরাশায়ী হয়েছি,তা দেখে খুব মজা পেলাম! আপনার sense of humour(SOH) বড়ই ঝকঝকে n reciprocal! Thank U Guru.
রবীন্দ্রনাথ তার ‘নির্ঝরীনি’ গল্পের নায়কের মুখ দিয়ে বাঙলা-সাহিত্যের দৈন্যতাকে কটাক্ষ করে যা বলায়, তা সত্যি,না আংশিক সত্যি, তা নিয়ে আমি দ্বিধাগ্রস্হ! কারন? আপনার লেখার কৌশল্য এবং সুনিপুন বাঙলা মুগ্ধকর তো বটেই, রুচিকর এবং সুখাদ্য তাতেও সন্দেহ নেই । যদিও Animation এর আশেপাশের অই সামান্য কয়েক লাইন ছাড়া আপনি বেশী কিছু লেখেন না। আটপৌরে সাদামাটা বাঙলায় অনেকেই আজকাল লিখে website এর পাতা ভরে ফেলে। তাই একটা লেখা ও লেখক,যাদের লেখার আভিজাত্য, একবার পড়লেই যা মনে গেঁথে যায়…আমি সেইসব লেখার নির্বাচিত পাঠক।
মানে,আমি অই ‘পড়ুয়া’দের দলে। উন্নত ও বিশুদ্ধ বাঙলায় লেখার ক্ষমতা বা যোগ্যতা আমার নেই…এবং তার জন্য বড়াই অথবা শোক কোনটারই বালাই নেই! So,I enjoy my role of a fence-sitter ! আপনার মতো করে উন্নত মনের এবং মানের যা কিছুই দেখি ও পড়ি…পড়ে সুখ পাই…একজন লেখক ও পাঠকের মধ্যে এটাই বড়ো সেতু—intuition.
সুতরাং,পরিবেশনা যদি ‘পরিবশেনা’ হয়ে যায়…তাও চোখ এড়ায় না (কুঁজোর গল্প ঠিক ধরেছেন..oopss!)…মুজত
বা আলী থেকে সুকুমার রায় যেমন আপনার চোখ এড়ায় না! আমারো কিছটা অই স্বভাব।তবে,আপনার গুনের পরিসর যতো বিস্তৃত, আমার গণ্ডি ততখানিই সীমিত! As a ‘fence-sitter’,আপনার post এর সান্নিধ্যে এসে যা দেখি,তা অনেকখানি নয়, একেবারেই ‘অন্যরকম’!!
(পুনশ্চ :’কিরাম’ মানে কেমন,শব্দটা আপনার প্রিয় সালমার কাছ থেকে রপ্ত করেছি…isn’t it cute??)
MIRACLE IN IVORY TOWER...
|